হাটহাজারীর পশ্চিম ধলই এলাকায় ১৫ দিনে তিন পরিবারে চুরির ঘটনা ঘটেছে। পর পর চুরির ঘটনায় স্থানীয় জনমনে আতংক দেখা দিয়েছে। সংবাদ পেয়ে ইউ পির ২ নং ওয়ার্ডের মেম্বার খোকন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সরকারী কর্মকর্তা (অব.) পবন বিকাশ দত্ত জানান, গত শুক্রবার দিবাগত রাতে ইউনিয়নের হাতিমারা গ্রামে প্রদীপ মহাজনের ঘরের তালা ভেঙ্গে ভিতর ঢুকে দুইটি বৈদ্যুতিক মোটর, দুইটি সিলিং ফ্যান ১১ কেজি মরিচ, কাঁশ পিতলের দ্রব্যাদি ও ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। প্রদীপ কর্মতাগিদে শহরে পরিবার নিয়ে বসবাস করে। গত রবিবার একই এলাকার বিটু নাগের ব্যাটারী চালিত রিক্সার দুই ব্যাটারী চুরি করে নিয়ে গেছে চোর। এই চুরির ঘটনার কয় দিন পূর্বে স্থানীয় তপন দে নামক এক ব্যক্তির রান্না ঘরের দরজা ভেঙ্গে দুইটি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে গেছে। পর পর এই চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতংক দেখা দিয়েছে।











