পলি ঘোষের একক আবৃত্তি সন্ধ্যা

| রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

নগরীর থিয়েটার ইন্সটিটিউটের লেকচার হলে গত ২৮ আগস্ট বোধন আবৃত্তি পরিষদ আয়োজন করেছে ‘নিজেরে কর জয়’ শীর্ষক ৯ম পর্ব। এতে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী পলি ঘোষ। প্রায় ঘন্টা দেড়েকের আয়োজনে পঁচিশটি কবিতার আবৃত্তি করেন তিনি। শ্রোতাদের মন জুড়িয়ে যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশ, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘সেই সব স্বপ্ন’, সুজন বড়ুয়া’র কৃষ্ণচূড়ার কাছে, কবি হাশিমা গুলরুখের ‘বিজয় বলতে সেই মেয়ে’, হেলাল হাফিজের একটি পতাকা পেলে, শামসুর রাহমানের ‘সুধাংশু যাবে না’, সুফিয়া কামালের ‘পল্লী স্মৃতি’, শুভ দাশগুপ্তের ‘ছেলেবেলা’, রবীন্দ্রনাথের ‘সাধারণ মেয়ে’ ছিল উল্লেখযোগ্য।

এবারের পর্বে আবৃত্তিশিল্পী পলি ঘোষের পরিবেশিত কবিতাগুলো নিয়ে কথামালায় অংশ নেন নাট্যব্যক্তিত্ব সনজীব বড়ুয়া ও দুলাল দাশগুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী অনুপম শীল। বক্তব্য রাখেন বোধন সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ। শেষে মঞ্চে পরিবার পরিজনদের উপস্থিতিতে আবৃত্তিশিল্পী পলি ঘোষের হাতে অনুষ্ঠান স্মারক তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুপারি গাছে না ওঠায় শিশুকে ছুরিকাঘাতে হত্যা লক্ষ্মীপুরের ঘটনা
পরবর্তী নিবন্ধচন্দনাইশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার