পর্তুগালের সাথে এগিয়ে থেকেও হারলো বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৬:৫৩ পূর্বাহ্ণ

ফিফা অনূর্ধ্ব–১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে পর্তুগালের সাথে লিড নিয়েও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি বাংলাদেশ। ম্যাচটি হেরেছে ৩–১ ব্যবধানে। এর মধ্যে বাংলাদেশ দুটি আত্মঘাতি গোল উপহার দিয়েছে পর্তুগালকে। এর আগে আরেক ইউরোপীয়ান দল ওয়েলসের সাথে গোলশুন্য ড্র করে বিশ্বকাপে দারুন শুরু করেছিল লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমবারের মত বয়সভিত্তিক এই বিশ্বকাপের আয়োজন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা, যেখানে অংশ নিচ্ছে ১৯১টি দেশ। ৩২ গ্রুপে বিভক্ত হয়ে বিশ্বকাপে অংশ নিচ্ছে দলগুলো। গতকাল ম্যাচের প্রথম মিনিটে বায়জিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৭ মিনিটে আত্মঘাতি গোলে পর্তুগাল সমতায় ফিরে। এরপর ১২ ও ৩৮ মিনিটে আরও দুই গোল হজম করে ৩–১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সর্বশেষ গোলটিও ছিল আত্মঘাতি।

পূর্ববর্তী নিবন্ধচন্দ্রঘোনায় খালেদা জিয়া স্মৃতি উন্মুক্ত মিনিবার ফুটবলের উদ্বোধন
পরবর্তী নিবন্ধরাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেটের ফাইনাল আজ