পতেঙ্গায় সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং, চসিকের অভিযান

| রবিবার , ১১ অক্টোবর, ২০২৬ at ৮:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় নির্মিত দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় দুটি মামলায় মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং একটি গাড়ি জব্দ করা হয়।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চসিক অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, সংশ্লিষ্ট জোন কর্মকর্তা, তত্ত্বাবধায়ক, ওয়ার্ড সুপারভাইজার, চসিকের স্ট্রাইকিং ফোর্স এবং পতেঙ্গা থানা-পুলিশ সহযোগিতা করে।

সাইকেল ট্র্যাকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, অবৈধ পার্কিং প্রতিরোধ এবং নগরবাসীর নির্বিঘ্নে সাইকেল চলাচলের পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন ১১ ইউনিয়নের ৩৬ জন