পটিয়ায় সরকারী সেবামূলক প্রতিষ্ঠান সহ বিভিন্ন দপ্তরে ৬০টি স্থানে অভিযোগ বাঙ বসালেন পটিয়ার এমপি এনামুল হক এনাম। সেবামূলক প্রতিষ্ঠান থেকে জনগণের সাথে অন্যায় আচারণ এবং সেবা থেকে বঞ্চিত করা হলে সে বিষয়ে পদক্ষেপ নিতে এ অভিযোগ বাঙ স্থাপন করা হয়েছে বলে জানান এনামুল হক এমপি। গতকাল রোববার দুপুরে পটিয়ায় এনামুল হক এমপির উপজেলাস্থ পরিদর্শন কক্ষ ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ বাঙ স্থাপন করার মধ্যে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন, পটিয়ার বিভিন্ন সরকারী সেবামূলক অফিস ও দপ্তরে এবং ইউনিয়ন পর্যায়ে এ অভিযোগ বাঙগুলো বসানো হবে। এর মাধ্যমে যে কারো যে কোন ধরণের অভিযোগ থাকলে তা তথ্য প্রমাণ এবং অভিযোগকারীর নাম ঠিকানা সহ লিখে জানাতে হবে। অভিযোগ পাওয়ার এক সপ্তাহের মধ্যে তা সংশ্লিষ্ট দপ্তর বা প্রতিষ্ঠানের মাধ্যমে সমাধান দেয়া হবে।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, মঈনুল আলম ছোটন, হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজমল হোসেন জামাল, কচুয়াই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, মোহাম্মদ ইছহাক, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।









