পটিয়ায় মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল

| সোমবার , ১০ জুলাই, ২০২৩ at ৬:২৯ পূর্বাহ্ণ

শোহাদায়ে কারবালা ও হযরত গাউছুল আজম (রা.) স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ পটিয়া–বোয়ালখালী সমন্বয় পরিষদের আওতাধীন ১১১নং, পূর্ব রতন পুর মৌলভী বাজার পটিয়া শাখার উদ্যোগে গত শনিবার কাল্লোর পোয়া শাহী জামে মসজিদে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কাল্লোর পোয়া শাহী জামে মসজিদের সহ–সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী। মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জান্নাতুল মাওয়া শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আলী, কাল্লোর পোয়া শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ, পটিয়া–বোয়ালখালী সমন্বয় পরিষদের আওতাধীন সকল শাখা সমূহের সম্পাদক ও সদস্যবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিলে মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম (রা) এর ফুয়ুজাত কামনা ও মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী এর হায়াতে খিজরী, রোগমুক্তি কামনা করে মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ ক্যান্সার-কিডনি রোগী পেলেন কোরবানির চামড়া বিক্রির লাখ টাকা
পরবর্তী নিবন্ধআরও ১০ জেলায় নতুন ডিসি