পটিয়ায় প্রত্যয়ের কীর্তিমান স্মরণ অনুষ্ঠান

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২৬ at ৭:০০ পূর্বাহ্ণ

পটিয়ার দুই কীর্তিমান বীরকন্যা প্রীতিলতা ও মুন্সি আবদুল করিম সাহিত্যবিশারদের কর্ম ও কীর্তিগাথা নিয়ে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি উদ্যোগে আয়োজিন করা হয় ‘কীর্তিমান স্মরণ’ অনুষ্ঠান।

গত ২৩ অক্টোবর একাডেমির মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবির সভাপতিত্বে ও সদস্য নীহারিকা পালের সঞ্চালনায় কথামালায় অংশ নেন সাংবাদিক আবদুল হাকিম রানা, বোধনের প্রণব চৌধুরী, এস এম হারুনুর রশীদ, সাইফুল ইসলাম সোহেল, চিত্রশিল্পী হামেদ হাসান, সঙ্গীতশিল্পী শিবু মল্লিক, নৃত্যশিল্পী হৈমন্তী দে। বক্তারা বলেন, বীরকন্যা প্রীতিলতা ও মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদ ক্ষণজন্মা কীর্তিমান। তাঁদের অবদান দেশ ছাড়িয়ে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত। পটিয়ার মেয়ে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশ বিরোধী আন্দোলনে নিজেকে বিসর্জন দিয়ে প্রমাণ করেছেন দেশপ্রেমের উর্ধ্বে কিছু নেই। তাঁদের কর্ম ও জীবন সম্পর্কে জানানোর জন্য আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। পরে অতিথিরা রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীরা দলীয় সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমদিনায় বজ্রপাতে সাতকানিয়ার যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধশাহ আমানত সেতু টোলমুক্ত করার দাবি সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর