নূরে আলম মিনা চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি

আজাদী প্রতিবেদন  | বৃহস্পতিবার , ১৫ জুন, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নূরে আলম মিনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি চট্টগ্রামের পুলিশ সুপারের দায়িত্ব পালন করে গেছেন।

এছাড়া চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেনকে পুলিশ সদর দপ্তরে উপপুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) পুলিশের সাত জন উপমহাপরিদর্শক (ডিআইজি) ও ২২ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজুম মুনীরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

নূরে আলম মিনা ২০২০ সালে পুলিশ সুপার থেকে উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি নিয়ে চট্টগ্রাম ছাড়েন। তিনি ১৯৭৬ সালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে বিএসএস (সম্মান) ও এমএসএস সমাপ্ত করে ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন।

পূর্ববর্তী নিবন্ধ৪০ নং ওয়ার্ডের বাসিন্দারা পাচ্ছেন বিনামূল্যে প্রাথমিক পুষ্টি সেবা
পরবর্তী নিবন্ধআগামী প্রজন্মের জন্য সবুজ ও টেকসই ভবিষ্যতের লক্ষ্য