নিউইয়র্কে চার ছড়াশিল্পীকে ছড়াটে সম্মাননা প্রদান

| বৃহস্পতিবার , ৩০ মে, ২০২৪ at ৮:০৩ পূর্বাহ্ণ

নিউইয়র্কে স্টার কাবাব রেস্তোঁরা মিলনায়তনে গত ২৫ মে একুশে পদকপ্রাপ্ত ছড়াশিল্পী লুৎফর রহমান রিটন, কবি ওমর কায়সার, ছড়াশিল্পী সৈয়দ আল ফারুক ও ছড়াকার জিন্নাহ চৌধুরীকে ছড়াটে সম্মাননা প্রদান করে।

শামস চৌধুরী রুশোর পরিচালনায় এতে বক্তব্য দেন, লেখক–সাংবাদিক নাজমুন্নেসা পিয়ারি। আরো উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কবি শহীন ইবনে দিলওয়ার, কবি শিহাব শাহরিয়ার, ছড়াশিল্পী সজল আশফাক, মামুন জামিল, মৃদুল আহমেদ, মানিক রহমান, রাকিব হাসান ও জোৎস্না কায়সার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাজস্থলীতে পিকআপ খাদে পড়ে নিহত ১
পরবর্তী নিবন্ধসৈয়্যদ আহমদ শাহ ছিরিকোটি (রহ.)’র ৬৫তম সালানা ওরশ