ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন উপজেলায় গতকাল শুক্রবার নানা আয়োজনের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
পটিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদ : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়ার এমপি এনামুল হক এনাম বলেছেন, বিএনপি সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল ধর্মের মানুষের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। কোন ধর্মের মানুষই যাতে অন্যায়ভাবে হয়রানি ও নির্যাতনের শিকার না হয় সে ব্যাপারে সতর্ক রয়েছে সরকার। গতকাল দুপুরে পটিয়ায় ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি ও জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পটিয়া উপজেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এবং উৎসব কমিটির ব্যবস্থাপনায় দিনব্যাপী নানা ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২ টায় পটিয়া সদরে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এর আগে সকাল ১১ টায় শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক তাপস দে এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মো: এনামুল হক এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ। পটিয়া উপজেলা শাখার সভাপতি মাস্টার শ্যামল কান্তি দে–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ সভাপতি বাবুল ঘোষ বাবুন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, ঐক্য পরিষদ পটিয়া উপজেলার সিনিয়র সহসভাপতি দীলিপ ঘোষ দীপু, দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল বরণ বিশ্বাস, ইসমাইল হোসেন, সুকান্ত তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উৎসব কমিটি আহ্বায়ক রাসেল চৌধুরী। বক্তব্য রাখেন রিংকি মেম্বার, শুক্লা মেম্বার, মিলকি মেম্বার, উত্তম মেম্বার, প্রবীর মেম্বার, সুমন মেম্বার, রাজিব সেন, জুয়েল দাশ, তাপস চৌধুরী, সুবল দাশ, টিটু দে,মানতু দে, ডেনী শীল, কাঞ্চন মাষ্টার, তাপন চৌধুরী, সুবল আচার্য, মৃনাল মহাজন, যাদব সর্দার, মিথুন চৌধুরী, টিটন মজুমদার, উজ্জ্বল ভট্টাচার্য।

হাটহাজারী উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ : হাটহাজারী উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে শ্রীকৃষ্ণ পূজা, আলোচনা সভা ও বর্ণাঢ্য মহাশোভাযাত্রা শুক্রবার (৪ সেপ্টেম্বর) হাটহাজারী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি টিটু তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. কৃষ্ণ প্রসাদ নাথ ও যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র আচার্য্যরে যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন অধ্যক্ষ শ্রীপাদ চৈতন্য দাস ব্রহ্মচারী। প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন অশোক কুমার নাথ। মহান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. শিপক কৃষ্ণ দেবনাথ।
বিশেষ অতিথি ছিলেন লিটন মহাজন, আশীষ দে, পরিমল কান্তি নাথ, তপন তালুকদার, অধ্যাপক সুব্রত কুমার নাথ, ডা. অসীম দাশগুপ্ত, নয়ন চৌধুরী, চন্দন নাথ, উজ্জ্বল দত্ত, শিমুল নাথ। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের ছোটন দাশ, লিটন পালিত, বিধান বণিক, রাজীব সরকার, শ্যামসুন্দর বৈষ্ণব, সুজন বণিক, রূপক নাথ, অমিত দাশ রনি, সম্পদ দাশ, জুয়েল দাশ, সুমন নাথ, গকুল মল্লিক, সুভাষ নাথ, স্মৃতি রঞ্জন নাথ (বাবু) প্রমুখ। শুরুতে গীতা পাঠ করেন সংগঠনের কর্মকর্তা অভি পাল। শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা মূল সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

বন্দর থানা জন্মাষ্টমী উদযাপন পরিষদ : বন্দর থানা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দরকিল্লা চত্বরে কেন্দ্রীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করে। বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ফেস্টুন ও বাদ্য বাজনা বাজিয়ে শোভাযাত্রায় বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে। বন্দর থানা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি অশোক দত্ত ও সাধারণ সম্পাদক টিটু চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কার্যকরি সভাপতি অভিজিৎ রায় (অঞ্জন), যুগ্ম–সম্পাদক অনিক চৌধুরী (শাওন),অর্থ সম্পাদক রনি বোস (রামু), সাংগঠনিক সম্পাদক আদিত্য ঘোষ (বাবুন), কার্যকরি সদস্য হীরা সরকার (তীর্থ), মহিলা সম্পাদিকা সুপ্রিয়া চৌধুরী, গোসাইলডাঙ্গা শ্মশান কালী বাড়ি ট্রাস্টের চেয়ারম্যান কাজল কান্তি চৌধুরী, ট্রাস্টি সদস্য কনক চৌধুরী (দোলন), পিযুষ চৌধুরী, মান্না দত্ত, রাজু রায়, অংকুর দত্ত (শুভ), সোহাগ দাশ, শুভ দেবনাথ, অপু মজুমদার, শান্ত দে, বিজয় শীল, অজয় শীল, ধ্রুব ধর, প্রনয় দে, শ্রীকান্ত দে, অমিত মজুমদার, প্রিন্স দাশ, চয়ন বিশ্বাস, অপুর্ব দাশ প্রমুখ।

সিটি কর্পোরেশন পূজা উদযাপন পরিষদ : চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূজা উদযাপন পরিষদের উদ্যােগে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগিতা শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরীর লালদীঘির পাড়স্থ চসিক আঞ্চলিক কর্মকর্তার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সিটি কর্পোরেশন পূজা উদযাপন পরিষদের সভাপতি আশুতোষ দে’র সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের উপ–সচিব ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ। প্রধান বক্তা ছিলেন ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল হোসেন বালি, অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পাল, যুব সংগঠক প্রশান্ত পান্ডে, বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণী। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সোমনাথ দাশ গুপ্ত (রাজু) ও সাবেক সাধারণ সম্পাদক রতন চৌধুরী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিষদ কর্মকর্তা বিনয় ভূষণ আচার্য্য। শুরুতে গীতা থেকে পাঠ করেন মৌ বিশ্বাস।

বাঁশখালী কৃষ্ণ দ্যুতি সংঘ : জন্মাষ্টমী পূজা উপলক্ষে বাঁশখালীতে কৃষ্ণ দ্যুতি সংঘের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১নম্বর যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হক, বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন শেখর দত্ত, শিবুলাল খাস্তগীর, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শোয়াইবুল ইসলাম কায়েস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী মানিক, কেশব পাল এবং কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব রবিউল হাসান শাপলাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে কৃষ্ণ দ্যুতি সংঘের আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

চকরিয়া : চকরিয়া প্রতিনিধি জানান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও কক্সবাজারের চকরিয়ায় শুরু হয়েছে পাঁচদিনের নানা ধর্মীয় আয়োজন। প্রথমদিন গতকাল শুক্রবার দুপুরে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এতে সনাতনী সমপ্রদায়ের শিশুসহ বিভিন্ন বয়সের নারী–পুরুষের ঢল নামে। পৌরশহরের বাণিজ্যিক কেন্দ্র চিরিঙ্গাস্থ সার্বজনীন কেন্দ্রীয় হরিমন্দির প্রাঙ্গণ থেকে বের করা বর্ণাঢ্য এই মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায় বিভিন্ন প্ল্যাকার্ড, শ্রীকৃষ্ণ, রাধারাণী, কংসসহ বিভিন্ন দেব–দেবীর রূপ ধারণ করে শোভাযাত্রায় অংশগ্রহণ করে শিশু, কিশোর ও নারীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এই শোভাযাত্রা উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন দেলোয়ার। বিশেষ অতিথি ছিলেন পুলিশের চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজ। এর আগে সকালে চকরিয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও নিত্যানন্দ গীতা সংঘের যৌথ উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মসভা ও ষোড়শপ্রহরব্যাপী অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন– চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দে। শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি নারায়ণ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন –চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজ, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, পৌরসভার কাউন্সিলর জাফর আলম কালু, মন্দিরের উপদেষ্টা হারাধন দাশ, মন্টু বসাক, বিকাশ ধর (মহাজন), চকরিয়া জুয়েলারি সমিতির সাবেক সাধারণ সম্পাদক সুলাল সুশীল, চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি সুভাষ চন্দ্র দাশ, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ–সভাপতি সাংবাদিক ছোটন কান্তি নাথ, চকরিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও হরি মন্দিরের সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশ, চকরিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন দাশ মনু, অর্থ সম্পাদক উজ্জ্বল দে (শিমুল), চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দিরের অর্থ সম্পাদক নন্দরাম দাশ, চকরিয়া উপজেলা পুজা ফ্রন্টের সভাপতি এস.তরুণ সুশীলসহ ধর্মীয় ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ। আলোচনা সভা পরবর্তী সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গন থেকে বের হওয়া বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি চকরিয়া পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক এবং চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে ফের হরি মন্দিরে গিয়ে শেষ হয়।

গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদ : গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল– শ্মশানকালী মায়ের পূজা, বর্ণাঢ্য মহাশোভাযাত্রা, জন্মাষ্টমী বিহিত পূজা, লীলাকীর্ত্তন, মহাপ্রসাদ বিতরণ। সকালে বর্ণাঢ্য মহাশোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপি নেতা রাশেদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন –দোদুল কুমার দত্ত, হরিপদ দে, দুলাল চৌধুরী, সাধন সিংহ, জগন্নাথ মিত্র, নিকেল দে, অসীম সাহা, বাবুল কান্তি দে, প্রবীর দে, লেলিন পাল, বিশ্বনাথ দাশ বিশু, মুনমুন দত্ত মুন্না, রুভেল দে, চন্দন মহাজন, শৈবাল ভৌমিক, মিহির দে, সঞ্জয় প্রসাদ মল্লিক, অ্যাড. নিখিল কুমার নাথ, রাজীব চক্রবর্তী, দিলীপ দাশ, সৃজন রায়, রনজিত শীল, বিপুল দাশ, দোলন শর্মা, ইমন সেন প্রমুখ। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলপাহাড় মন্দিরে এসে শেষ হয়।











