লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েসনের ইফতার ও দোয়া মাহফিল

| রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েসনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

১৬ মার্চ (সোমবার) উপজেলার একটি অভিজাত রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্টিত হয়।

অনুষ্টানে লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো: সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক সস্পাদক এম, দলিলুর রহমান এর সঞ্চলনায় এতে আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সাধারন সস্পাদক শাহজাদা মিনহাজ, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, দপ্তর সম্পাদক মোক্তার হোসেন, সদস্য সাত্তার সিকদার, এহেতেশামুল হক রাব্বী, আব্দুল ওয়াহাব, মোজাহিদুল ইসলাম সাগর,, ফাহাদ ইবনে হাশেম, লোহাগাড়া রিপোর্টাস ইউনিটির সদস্য ফাহিম শাহরিয়ার শাফাত, লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের অর্থ সম্পাদক নাজিম উদ্দীন রানা, সিনিয়র সদস্য মোঃ কলিম উল্লাহ, সদস্য বেলাল উদ্দীন আবীর ও মোঃ মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্টানে ইফতারপূর্ব আলোচনা সভায় বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মাহ ও বাংলাদেশের সমৃদ্ধি কামনায় করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ
পরবর্তী নিবন্ধশাহসূফী ছৈয়্যদ মতিউর রহমান শাহ’র ওরশ