নন্দীরহাট লোকনাথ সেবাশ্রমে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

| বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

উত্তর ফতেয়াবাদের নন্দীরহাট লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত লায়ন্স চক্ষু হাসপাতাল ও লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুক্রবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা, ছানি রোগী শনাক্তকরণ ও অপারেশনের সুযোগ পেয়েছে অসংখ্য অসহায় ও দরিদ্র মানুষের জীবন। ক্যাম্পে মোট ৬০০ জন রোগীকে চক্ষু সেবা দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন লায়ন্স জেলার ১ম ভাইস গভর্ণর লায়ন আবু বকর ছিদ্দিক। লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের প্রেসিডেন্ট লায়ন কামরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অতিথি ছিলেন সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, সিএলএফ সেত্রেুটারি লায়ন দেবাশীষ দত্ত, প্রকৌশলী ঝুলন দাশ, অধ্যাপক টিংকু চৌধুরী, সুব্রত ভৌমিক। উন্মুক্ত এই ক্যাম্পে প্রত্যেক রোগীকে বিনামূল্যে চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। প্রাথমিক পরীক্ষানিরীক্ষার পর ১৪০ জন ছানি রোগীদের শনাক্ত করে লেন্স স্থাপনের জন্য মনোনীত করা হয়। এছাড়াও অন্যান্য রোগীদের প্রয়োজন অনুযায়ী প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্পে আগত রোগীরা বিনামূল্যে চোখ পরীক্ষা ও অপারেশনের সুযোগ পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগামীকাল চবিতে ‘নজরুল সেমিনার’
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল