চট্টগ্রাম জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ‘এলজিইডি চট্টগ্রামের সাধারণ ঠিকাদারবৃন্দ’। গত রোববার সকালে নগরীর মুরাদপুর এলজিইডি অফিসে ঠিকাদাররা জড়ো হন। তারা বৈঠক করেন। বৈঠকে কোনো সুরাহা না হওয়া তারা এলজিইডি ভবনের নিচে মানববন্ধন করেন।
এ সময় বক্তব্য রাখেন আসাদুজ্জামান টিটু, সাইফুল আলম, জামশেদুল আলম, টিটু, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ সুমন ও মৌলভী দিদার। প্রেস বিজ্ঞপ্তি।









