দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, দেশী–বিদেশী চক্রান্তকারীদের হাত থেকে দেশকে বাঁচাতে হলে, স্বাধীনতা–সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে। জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হলে ধানের শীষকে জয়ী করতে হবে। বিএনপি পিছনের দরজা দিয়ে বা কোন অবৈধ পন্থায় ক্ষমতায় যেতে চায় না। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপি মানুষের ভাগ্যের পরিবর্তন করবে এবং জীবনযাত্রার মান উন্নত করবে। এ লক্ষ্যে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিন। তিনি গতকাল ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ডে রাজাখালী, চাক্তাই ও খাতুনগঞ্জ এলাকায় রাষ্ট্র মেরামতে ৩১দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের সমর্থনে গণসংযোগকালে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল আকতারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, ইসমাঈল বালি, অ্যাড. তারিক আহমদ, হেলাল চৌধুরী। ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এস এম মফিজউল্লাহর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হাজী জসিম উদ্দিন মিন্টু, সাইফুল ইসলাম সেলিম, শাহাদাৎ গাজী, আব্দুল খালেক, নুরুল আলম মজনু, নুরুল আবছার, কামাল উদ্দিন দুলাল, ইউসুফ খান, এম এ হামিদ, জসিম উদ্দিন, শাহাবুদ্দিন বাবু, গিয়াসউদ্দিন ভূ্ইয়া, খালেদ সাইফুল্লাহ, রমজু মিয়া, আলমগীর চৌধুরী, শাহাদাত হোসেন, আহমদ কবির, রায়হান, এন মো. রিমন, এম. এ হাশেম, মো. ফোরকান, মো. সেকান্দর, আবুল কালাম, শমশের আলী, এরশাদ, মো. কবির, সামশুল আলম, মো. জাকির, মো. মানিক, ইউছুফ, মো. মামুন, নুরুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










