দেশকে আবারো বিভক্তির দিকে ঠেলে দেয়ার গভীর চক্রান্ত চলছে

বান্দরবানে মুহাম্মদ শাহজাহান

| মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৮:৩০ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। জেলা আমির মাওলানা আব্দুচ্ছালাম আজাদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়ালের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, দেশের মানুষ আজ গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। জনগণ যখন জাতীয় ঐক্য, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা করছে, তখন একটি মহল দেশকে আবারো বিভক্তির দিকে ঠেলে দেয়ার গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। তিনি সকল দেশপ্রেমিক শক্তিকে বিভেদ নয়, বরং ঐক্যের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানান। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম ও জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিরীক্ষা ও হিসাব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ সেবা কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধচেতনানাশক প্রয়োগে রিকশা ছিনতাই-হত্যা, প্রধান আসামিসহ দুইজন গ্রেপ্তার