টানা বর্ষণে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। রবিবার উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। ত্রাণ বিতরণকালে তিনি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মাহফুজুর রহমান মাহফুজ ও ফেরদৌস আহমেদ মুন্না, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসাইন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ শাহেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজগর, সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাসহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এ ছাড়া স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেন। প্রেস বিজ্ঞপ্তি।











