নগরীর ১২ নং সরাইপাড়ায় দারুন্নাজাত হিফয, মডেল ও গার্লস মাদরাসার যৌথ উদ্যোগে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২১ অক্টোবর সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন নেছারিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস এনামুল হক শিকদার। প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ মেহমান ছিলেন সমাজসেবক নূর আহমেদ গুড্ডু, দিদারুর রহমান সুমন, মোহাম্মদ আশরাফ খান, এস এম দিদারুল হক, মনজুর কাদের, সাইফুল ইসলাম, রাজু খান, আলমগীর আলম, মো. বাবুল, রেজাউল করীম, ফয়সাল ইজদানি, ইমাম হোসেন প্রমুখ।
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা ক্বারী মুহাম্মাদ শেখ ফরিদের সভাপতিত্বে এবং কো–অর্ডিনেটর মাওলানা আশিক উল্লাহ ও মাওলানা রাশেদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনমুগ্ধকর ক্বিরাত, হামদ, না’ত, আরবি–ইংরেজি কথপোকথন ও বক্তৃতায় উপস্থিত অতিথিবৃন্দ উচ্ছাস প্রকাশ করেন। শেষে মিলাদ, দোয়া–মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












