চীনের লাউদিতে আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতা ১০ আগস্ট হতে ১৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। উক্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় আইটিএফ বাংলাদেশ দল অংশগ্রহণ করবে। এতে চীফ টিম লিডার ও টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও আই টি এফ বাংলাদেশের সহ–সভাপতি সিহান অধ্যক্ষ অজয় দে। দলের কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন আই টি এফ সভাপতি ও প্রধান ইন্সট্রাক্টর মো. আলী আকবর। দলের সাথে ৪ জন খেলোয়াড় ও ৩ জন কর্মকর্তা যাচ্ছেন। অন্যরা হলেন শারমিন আক্তার, আঁখি, সাঈদ, শুভ, মাঈনুল। আজ ৯ আগস্ট ঢাকা থেকে চীনের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ ক্রীড়াদল। ১৭ আগস্ট ক্রীড়াদল দেশে ফিরে আসবে। প্রেস বিজ্ঞপ্তি।











