চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে জনাব তারেক রহমান আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকে জনগণের সেবায় নিয়োজিত রয়েছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রতিনিয়ত যে জনবান্ধব ও কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করছেন, তা সত্যিই প্রশংসনীয়। গতকাল বৃহস্পতিবার আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা এবং ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিভাজনের রাজনীতিতে অভ্যস্ত বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একজন সুস্থধারার, জনবান্ধব রাষ্ট্রনায়কের উত্থান হবে এটা আগে কেউ কল্পনাও করতে পারেননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এক নতুন ধারায় এগিয়ে যাবে। তার দূরদর্শী নেতৃত্ব, কর্মকৌশল ও দক্ষতা দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেবে–ইনশাআল্লাহ। যদি আগামী পাঁচ বছর বিএনপি সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে জনগণের সব আশা–আকাঙ্ক্ষা ও স্বপ্ন বাস্তবায়িত হবে। জনগণ বাংলাদেশকে যে উচ্চতায় দেখতে চায়, দেশ সেভাবেই গড়ে উঠবে। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাগির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা সাইদুল হকের সঞ্চালয়নায় দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরওয়ার হোসেন মাসুদ, এম. মনসুর উদ্দিন ও মোস্তাফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য রফিক, মোজাম্মেল হক, আবুল কাশেম, ইউচুপ, গাজী ফোরকান, নুরুল ইসলাম, আক্তারুজ্জামান, বিএনপি নেতা ফেরদৌস, ইলিয়াছ, সোহেল, মনসুর, মোজাম্মেল হক, মোহাং এনাম, কাজী পারভেজ, এড. হাসান কায়েস, শাবলু, শাহজাহান, আলফাজ আরিফ, ফরহাদ নবী, তাহের, নয়ন, এনাম, রুবেল, হাসান, রুবেল, ইসমাইল বিন মনির, রাশেদ, হান্নান, সোহেল, রিয়াজ, রাশাদুল বাশার, ফখরুদ্দিন, আরিফ, সাকিব, মুজিব, দিদার, বোরহান উদ্দিন, শফিউল আলম চৌধুরী, ইমরান, মিনহাজ উদ্দিন রাকিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











