তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দেশের কল্যাণে কাজ করতে হবে

রাউজানে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গিয়াস কাদের

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০৬ পূর্বাহ্ণ

রাউজানে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর সকালে উপজেলা সদরের মুন্সিরঘাটায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি উদ্বোধন করেন রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের ইতিহাস অন্তরে ধারণ করে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা এম এ হালিম, সাবেক চেয়ারম্যান কমান্ডার শফি, আবু জাফর চৌধুরী, নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহমদ, সৈয়দ মঞ্জুরুল হক, হাবিবুল্লাহ মাস্টার, ফয়জুল ইসলাম চৌধুরী টিপু চেয়ারম্যান, হাসান মোহাম্মদ জসিম উদ্দিন, এস এম শফি, ইউছুপ তালুকদার, শাহাদাত মীর্জা, শাহজাহান সাকিল, ছোটন আজম, সাবের সুলতান কাজল, মোহাম্মদ আবদুল মন্নান মনি, মোহাম্মদ আলী সুমন, নুরুল আবসার, আজিজুল হক, কাজী সরোয়ার খান মনজুসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধফেসবুক-মেসেঞ্জারে সক্রিয়তা, চট্টগ্রামে যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার