এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের ক্লাব ফর্টিজের শেষটা দারুণ হয়েছে। গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাজিকিস্তানের ক্লাব এফসি রেগার–তাদাজকে ৩–১ গোলে হারিয়েছে তারা। এই ম্যাচে জিতলেও টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিতে হয়েছে। ১২ মিনিটে এগিয়ে যায় তাজিক ক্লাব রেগার। এনদোঙ্গো ফোয়ের বুদ্ধিদীপ্ত ফ্লিকে ডান প্রান্ত দিয়ে বল পেয়ে যান শেরজোদ মাখামাদিয়েভ। এরপর মুনির আলমকে কাটিয়ে শট নিয়ে ফর্টিজের গোলরক্ষক সুজন পেরেরাকে পরাস্ত করেন। পাঁচ মিনিট পর ম্যাচের মোড় ঘুরে যায়। মার্টিন আকো আসোমোর দুর্বল ব্যাক পাস থেকে বল ধরেন নোরিকি আকাদা। বক্সের বাইরে তাকে ফাউল করেন সেভেরিন তাকাম। এর ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রেগার–তাদাজের গোলরক্ষককে। ফর্টিজের পক্েষক্ষ গোল করেন রাফায়েল টুড, কাওয়াসাকি, সুকি।












