জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘তাকওয়া, নৈতিকতা ও চরিত্রের মাধুর্যই ইসলামী আন্দোলনের কর্মীদের আসল পুঁজি। একজন কর্মীর ব্যক্তিগত জীবন, সামাজিক আচরণ ও সাংগঠনিক দায়িত্ব পালনে ইসলামের আদর্শের প্রতিফলন ঘটাতে হবে। আদর্শবান কর্মীবাহিনীই সমাজ পরিবর্তন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান শক্তি।’
গত ২৬ জুলাই নগরীর একটি কনভেনশন হলে জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সময়ে ইসলামী আন্দোলনের কর্মীদের ধৈর্য, সততা, দায়িত্বশীলতা ও জনসেবার মানসিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের আস্থা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভই একজন কর্মীর মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি সকল কর্মীর প্রতি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনের দাওয়াত ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি। বিশেষ বক্তা ছিলেন মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী। পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি খায়রুল বশর, ফয়সল মোহাম্মদ ইউনুস, এস এম লুৎফর রহমান এবং ড. আ ম ম মাসরুর হোসাইন। থানা সেক্রেটারি মফিজুল হকের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন সোলায়মান চৌধুরী, তাওহীদুল ইসলাম আজাদ, কাজী আব্বাস আলী, ইঞ্জিনিয়ার আরিফুল হোসাইন, আব্দুর রহিম, জাহান উদ্দিন, আজিজুল হক, আবু নাসের মো. শাফিউল আজিম মন্টি, আবুল ফয়েজ, ইঞ্জিনিয়ার আবুল কালাম, আব্দুল মালেক, আনিছুর রহমান চৌধুরী, মুহাম্মদ ইলিয়াস আরব, কামরুল হুদা, মুহাম্মদ ইসমাইল, শহীদুল্লাহ তালুকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










