ডিআইজি-অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৫১ কর্মকর্তা বদলি

| সোমবার , ১৭ জুলাই, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৫১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপনের স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ। তার মধ্যে ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা ১৬ জন ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা ৩৫ জন। খবর বাংলানিউজের।

বদলি হওয়া ডিআইজি পদমর্যাদার ১৬ কর্মকর্তাদের মধ্যে–সিআইডির ডিআইজি মো. আবু কালাম সিদ্দিককে ট্যুরিস্ট পুলিশে, সিআইডির অতিরিক্ত ডিআইজি (বর্তমানে উপ–পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম নাহিদুল ইসলামকে সিআইডিতে, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (উপ–পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) বিপ্লব বিজয় তালুকদারকে পুলিশ কমিশনার (ডিআইজি) রাজশাহী, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামানকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. মোজাম্মেল হককে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রাজশাহী মহানগরের পুলিশ কমিশনার মো. আনিসুর রহমানকে রাজশাহী রেঞ্জ ডিআইজি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবুধবার চট্টগ্রামে আসছে ‘প্রহেলিকা’ টিম
পরবর্তী নিবন্ধপ্রফেসর ডা. এম এ তাহের খানের ইন্তেকাল