ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, ছিটকে আহত দুই বাইক আরোহী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামকাপ্তাই সড়কের চন্দ্রঘোনা মহাজন বটতলা এলাকার ইউনুছিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন চন্দ্রঘোনা হাফেজপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. সাব্বির (২৩) এবং একই এলাকার খোরশেদ আলমের ছেলে মো. মিনহাজ (১৮)

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের মধ্যে সাব্বিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।

পূর্ববর্তী নিবন্ধগাজায় যুদ্ধ চলাকালে ইসরায়েলে ২,৫৯৬ চালানে অস্ত্র পাঠায় ভারত : অ্যামনেস্টি
পরবর্তী নিবন্ধদেশে প্রায় ৩ হাজার রিক্রুটিং এজেন্সির অধিকাংশই অনিয়মে জড়িত : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী