টেক্সি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, হাটহাজারীতে আহত ৪

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১৫ অক্টোবর, ২০২২ at ৮:২৭ পূর্বাহ্ণ

হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের চারিয়া মুছার দোকান নামক স্থানে সিএনজি টেক্সি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল এই দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, গতকাল বিকালে মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকায় সিএনজি টেক্সি ও পিকআপের মুখামুখী সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক ও তিন যাত্রী আহত হয়েছে। আহতরা হলেন মো. ওসমান (৫০), মো. আরাফাত (২৩), মো. জাহেদুল ইসলাম (২৪), মো. সলিম উদ্দিন (২৩)। আঘাত গুরুতর হওয়ায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআবৃত্তি শিল্পী কবি রবিন ঘোষের প্রয়াণ
পরবর্তী নিবন্ধঘরে ঘরে গিয়ে জন্মনিবন্ধন