টিসিজেএ বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

| শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৭:৪০ পূর্বাহ্ণ

টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেধ) চট্টগ্রাম আয়োজিত বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা গত বুধবার রাতে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু। টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিজেকেএস সদস্য সচিব মো. সালাহউদ্দিন, দৈনিক পূর্বদেশের ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজক কমিটির সভাপতি সনজীব দে বাবু, সাবেক সভাপতি সফিক আহমেদ সাজিব, টিসিজেএ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, আলী আকবর, সুমন গোস্বামী। অনুষ্ঠানে টিসিজেএ যুগ্ম সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক মো. পারভেজুর রহমান, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম টিপু,জহিরুল ইসলাম, মো. নাজিম উদ্দিন সহ টিসিজেএ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় টিসিজেএ’র সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন ইনডোর খেলাধুলার আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব হ্যান্ডবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন
পরবর্তী নিবন্ধসরাইপাড়া, পাঠানটুলী, বেগমজান ও পতেঙ্গা স্কুলের জয়