জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের তিনদিনব্যাপী বার্ষিক কারাতে ক্যাম্প গত ৭ সেপ্টেম্বর সম্পন্ন হয়। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা জিমনেশিয়াম হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। ক্যাম্পে জেকেএ হেডকোয়ার্টাসের টেকনিক্যাল ডিরেক্টর ও ৮ম ড্যানধারী শিহান কাতসুতোশি শিনা বিশেষ কারাতে সেমিনার পরিচালনা করেন। তাঁর সরাসরি নির্দেশনায় অংশগ্রহণকারী কারাতেকা ও প্রশিক্ষকরা জাপানিজ শটোকান কারাতের বিভিন্ন উন্নত কৌশল, কাতা, কুমিতে ও কারাতে টেকনিক সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন। ক্রীড়া সংগঠক তানভির মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের কান্ট্রি হেড ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক টুলু উস শামস্। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মুহাম্মদ শাহেদকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান জেকেএ ও জেকেএ ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশ। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতন তালুকদার ও মারিয়া চক্রবর্তী, অরূপ বড়ুয়া, জাফর আহমদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, মহিউদ্দিন মুকুল, জহিরুল ইসলাম, মেজবাহ উদ্দিন মিন্টু, নজরুল ইসলাম, মো. নওশাদ, মঞ্জুর আলম, হাবিব উল্লাহ খান রাজু, মোর্শেদ কামাল, একরাম ছিদ্দিকী, মঈন উদ্দীন খান রাজিব, শফিউল বাশার সামু, আবু কাউসার, ফারুক খান, মাহবুব আলম, ফারুক ও প্রশিক্ষণার্থীদের অভিভাবকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












