জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

| শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ at ৫:৫৪ পূর্বাহ্ণ

জুলাই শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) উপপুলিশ কমিশনার (ট্রাফিকদক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খানসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।এ সময় উপস্থিত কর্মকর্তাবৃন্দ মহান জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বন্যাদুর্গতদের পাশে পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি
পরবর্তী নিবন্ধচকবাজার থানা বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ