জিরি মাদ্রাসা সড়কের জলবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের নির্দেশ

পটিয়ার সড়কের কাজ পরিদর্শনে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৯ জুন, ২০২২ at ১১:৩৪ পূর্বাহ্ণ

পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাট-জিরি মাদ্রাসা সড়কের দুই পাশে অপরিকল্পিতভাবে মার্কেট নির্মানের ফলে বৃষ্টির পানি চলচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে সড়কের কার্পেটিং এর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শুক্রবার ওই সড়ক পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।

সড়ক পরিদর্শন শেষে শান্তিরহাট-জিরি মাদ্রাসা সড়কের শান্তিরহাট বাজার এলাকায় সৃষ্ট পানি চলাচলের সমস্যা নিরসন ও জনদুর্ভোগ লাঘবে সড়কের দুই পাশে দ্রুত ড্রেন নির্মানের জন্য তাৎক্ষনিক পটিয়া উপজেলা এলজিইডির প্রকৌশলীকে নির্দেশ দেন তিনি। পরে চার কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন ভেল্লাপাড়া-কৈয়গ্রাম বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুর রহমান সড়কের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, কোলাগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম বদিউল আলম তুষার, সাইফুর রহমান শুক্কুর, মোহাম্মদ রমজান আলী, মো.ইসমাইল, মোহাম্মদ রায়হান, মো.আসাদুজ্জামান, আবির আদনান ফয়সাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশাহ মোহছেন আউলিয়ার (রহ.) বার্ষিক ওরশ কাল
পরবর্তী নিবন্ধজোয়ার-ভাটার সময়সূচি