আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন যাওয়ার পথে প্রায় ৩৫০ জন অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) রোববার জানিয়েছে, নিহতদের মধ্যে ১৫ জন শিশুও রয়েছে। খবর বিডিনিউজের।
ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১১৬ জন। আইওএম–এর বরাত দিয়ে রয়টার্স বলেছে, জীবিত উদ্ধার হওয়া যাত্রীদের দেওয়া তথ্য অনুযায়ী ৮ থেকে ৯ অক্টোবর রাতের কোনো এক সময় জিবুতির বন্দরনগরী ওবকের উত্তরে গুহেরে এলাকার কাছে নৌকাটি ডুবে যায়।











