ভয়াবহ অগ্নিকাণ্ডে নগরে জালালাবাদ তা’লীমুল কুরআন মাদ্রাসার ক্লাস রুম ও আবাসিক ঘর সর্ম্পূণ পুড়ে ছাই হয়ে যায়। গত মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা জানান, আগুনে বায়েজিদ বোস্তামী লিংক রোডে অবস্থিত মাদ্রাসাটির ৩০০ ফুট লম্বা ও ৩০ ফুট প্রশস্ত শিক্ষার্থীদের ক্লাস রুম ও আবাসিক ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
এদিক গতকাল বুধবার সকালে পুড়ে যাওয়া মাদ্রাসা পরিদর্শন করে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। এসময় ক্ষতিগ্রস্ত মাদ্রাসার শিক্ষার্থীদের ২ দিনের খাবার ও ছাত্রদের প্রয়োজনীয় পোশাক এবং শিক্ষা সামগ্রীর দায়িত্ব নেয়ার ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল হারুন, ৪৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাফর আহমদ খোকন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, যুবদলের সাবেক সহ তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু।












