ফটিকছড়ির ভূজপুর নারায়ণহাট জমিদারপাড়া সমাজ পরিচালনা পরিষদের সম্মেলন সম্প্রতি পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফটিকছড়ি উপজেলা (উত্তর) সভাপতি মুহাম্মদ আবু তাহের চৌধুরী।
আল হাসানাইন মডেল মাদরাসার চেয়ারম্যান মুহাম্মদ শাহরিয়াদ ছিদ্দিকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জমিদারপাড়া সমাজ পরিচালনা পরিষদের পরিচালক মুহাম্মদ ফজলুল কাদের মেম্বার। প্রধান অতিথি ছিলেন দাঁতমারা এবি জেড শিকদার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আহমদ ছাবের।
বিশেষ অতিথি ছিলেন শৈলকূপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ফরিদ আহমদ, নূর মোহাম্মদ, মুহাম্মদ ইদ্রিস চৌধুরী, মাওলানা মুহাম্মদ মোতালেব, হাপানিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ দেলোয়ার হোসাইন, নারায়ণহাট ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষক মুহাম্মদ জাহেদুল ইসলাম, মুহাম্মদ খোরশেদুল আলম মামুন, মুহাম্মদ সেলিম আরমান, মাওলানা ইদ্রিস, মুহাম্মদ ইসমাইল সওদাগর, শফিউল আজম, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী ও মুহাম্মদ মুক্তার হোসেন।
বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠী উন্নত স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুব্যবস্থা থেকে বঞ্চিত। সকলের সম্মিলিত প্রয়াসে আধুনিক চিকিৎসাসেবা ও শিক্ষা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।











