জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ৭ দিন বন্ধ

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২৬ at ৯:২৫ পূর্বাহ্ণ

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সাত দিন বন্ধ থাকবে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় গত সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। খবর বিডিনিউজের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ অক্টোবর সকাল ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত বিডিআরআইএস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ কারণে নির্ধারিত সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। সিটি করপোরেশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এবং সব নিবন্ধন কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদপুরে ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের ৪ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু