সাবেক মন্ত্রী ও জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে আজকে নিম্নমধ্যবিত্ত পারিবারের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। তিনি সর্বস্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের চলমান আন্দোলন বেগবান করার আহ্বান জানান।
তিনি গত ৫ এপ্রিল কালিপুরস্থ বাস ভবনে পৌরসভা বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়ার সভাপতিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমান।
বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নাছির উদ্দিন, অধ্যাপক মুবিনুর রহমান, অ্যাডভোকেট শওকত ওসমান। বক্তব্য রাখেন দৌলত আকবর চৌধুরী, কামাল উদ্দীন, জাকের হোসেন, ইমতিয়াজুল হক জিলু, মো. মোহাম্মদ খায়রুল বশর সেলিম, হাশমত আলী, শওকত আকবর সাদুর, এস এম শহিদ, সারাবান তাহুরা, ফেরদৌসী কলি, রাসেল চৌধুরী, শহিদুল কাইসার বাদশা, রিদুয়ান সিকদার, মাহমুদুল ইসলাম, শাহেদ আকবর চৌধুরী, আদিল উদ্দিন চৌধুরী, নুর মোহাম্মদ নুরু, আবদুস সবুর, এস এম তৈয়ব, নিজাম উদ্দিন, তারেকুল ইসলাম তালুকদার, আরমান সিকদার, জাহেদ হাসান তারেক, সুমন চৌধুরী, সোহেল প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হক। প্রেস বিজ্ঞপ্তি।












