ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের তরুণ শিল্পীর অংশগ্রহণে পঞ্চকবির গান, নৃত্য ও আবৃত্তির আসর বসেছিল গত ২৭ সেপ্টেম্বর নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক সঙ্গীতজ্ঞ নন্দদুলাল গোস্বামীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন লোকসংস্কৃতি গবেষক ও কবি শামসুল আরেফীন। স্বাগত বক্তব্য রাখেন গল্পকার আহমেদ মনসুর। সঞ্চালনায় ছিলেন পুষ্পিতা বৈদ্য।
সঙ্গীত পরিবেশন করেন অন্বেষা দে, উপমা বড়ুয়া, মৌহিতা বড়ুয়া, অনন্যা দে, শাইরা ইমতিয়াজ, মালিহা জিন্নাত, পিংকা সেন, পুষ্পিতা সেন, রিংকি মজুমদার, রিতি ভট্টাচার্য, স্বস্তিকা দেব, নিশি ধর, জিসান নাথ, রিক্তিকা ভৌমিক, সারা নওরিন, আরাধ্য বড়ুয়া, অর্পিতা দাশ, ঐন্দ্রিলা দে, সুদীপা দেবী, পূর্ণতা দে, বিজয় চৌধুরী, রাজ দেবনাথ, অঙ্কিতা পাল, দিবা ধর, দেবত্রয়ী দে, আরাধ্যা দাশ, জয়িতা সরকার, প্রিমা নাথ ও স্নেহা বৈষ্ণব।
নৃত্য পরিবেশনায় ছিলেন সৃষ্টি চৌধুরী, ঋতু শীল, জয়শ্রী দাশ, রাজর্ষী বড়ুয়া, অদ্রিতা বড়ুয়া, স্নেহা বৈষ্ণব, দেবত্রয়ী দে, আনুষ্কা চৌধুরী ও সায়নী চৌধুরী। নৃত্য পরিচালনা করেন পূর্ণতা দে। আবৃত্তি পরিবেশনায় অংশ নেন পুষ্পিতা বৈদ্য, স্বস্তিকা দেব ও রিতি ভট্টাচার্য। যন্ত্রানুষঙ্গ এস্রাজে ছিলেন মদনমোহন ঘোষ, তবলায় সুমন মজুমদার, অক্টোপ্যাডে অভি দাশ, কি–বোর্ডে অন্বেষা দে ও মৌহিতা বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।













