চ্যাম্পিয়নস লিগে কাপ্তাই উপজেলার জয়লাভ

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

রাঙ্গামাটি রিজিয়ন আয়োজিত চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় খেলায় কাপ্তাই উপজেলা জয় পেয়েছে। গতকাল ৯ সেপ্টেম্বর মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় কাপ্তাই উপজেলা টাইব্রেকারে ৪৩ গোলে নানিয়ারচর উপজেলাকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা ২২ গোলে ড্র ছিল। খেলা পরিচালনা করেন মো. হাসমত আলী। এসময় মাঠে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রিজিয়নের মেজর মো. আশফানুল হক, কাপ্তাই উপজেলা দলের ম্যানেজার মো. দিলদার হোসেন, রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিসার মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা দলের কোচ মাহবুব হাসান বাবু, প্রাক্তন ফুটবল খেলোয়াড় মো. জামাল উদ্দিন, জেলা ক্রীড়া সচিব আব্দুল করিম লালু এবং কাজী মোশাররফ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধহকিতে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ১ম ও ২য় একাদশের ম্যানেজার কামরুল ও রায়হান