চ্যাম্পিয়ন ডিবেটার্স অব চিটাগাং ইউনিভার্সিটি ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ

প্রিমিয়ার ভার্সিটির ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা

| রবিবার , ২২ অক্টোবর, ২০২৩ at ৯:১৮ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির উদ্যোগে ৩ দিনব্যাপী জাতীয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় আন্তঃ বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ডিবেটার্স অব চিটাগাং ইউনিভার্সিটি। রানারআপ হয়েছে বাংলাদেশ ইউনিভর্সিটি অব টেঙটাইল । আন্ত স্কুল কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এবং রানার আপ হয়েছে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল।

প্রতিযোগিতা শেষে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। পিইউডিএসের চিফ মডারেটর জুলিয়া পারভীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাদাত জামান খান, আমেরিকান কর্ণার চট্টগ্রামের প্রতিনিধি কেলি রয়স্টার, পিইউডিএসের মডারেটর সহকারী অধ্যাপক নীলুফার ইয়াসমিন, ইন্‌িজনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন মুন্না, গনিত বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, ডেলটা ইমিগ্রেশনের স্বত্বাধিকারী মো আলমগীর, এবং ইউটিএসপিইউসি প্রোগ্রাম এর স্টুডেন্ট কাউন্সিলর মাইশা আহমেদ।

প্রধান অতিথি বলেন, আজ পৃথিবী যেখানে এসে পৌচেছে তা সম্ভব হয়েছে যুক্তির মাধ্যমে সমাজ চলেছে বলে। আমাদের সমাজে জীবনপথে অনেক কন্ঠক রয়েছে, তা ছাড়ানো বা তার থেকে মুক্তি পেতে হবে আমাদের যুক্তিবাদী হওয়ার বিকল্প নেই। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক সাদাত জামান যুক্তি নির্ভর প্রজন্মের ভবিষ্যতে সকল বাধা পেরিয়ে যাওয়া সহজ বলে উল্লেখ করেন কারণ যুক্তির মাধ্যমেই একটা বিষয়ের ভালো খারাপ বুঝার মতো মানসিকতা তৈরি হয়। আমেরিকান কর্ণার চট্টগ্রামের প্রতিনিধি কেলি রয়স্টার বলেন, বিতার্কিকরা আগামীদিনের ভবিষ্যত এবং ভবিষ্যত নেতৃত্বের বাহক। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি মহানগর উত্তর ও দক্ষিণ জেলার বিশেষ সভা
পরবর্তী নিবন্ধআন্তঃধর্মীয় সমপ্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত মাইজভাণ্ডার দরবার শরিফ