চেকপোস্টে ধরা খেল ১৫ কেজি গাঁজা, আকবরশাহে আটক ২ মাদক কারবারি

| রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৯:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকায় বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) দুপুরে আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামানের নির্দেশনায় এএসআই আব্দুস সালামের নেতৃত্বে একটি টিম পাহাড়িকা পেট্রোল পাম্পের সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়।

এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. আল আমিন খান (২৮) ও আতাউর মোল্লা (২৫)। তাদের বাড়ি মাগুরা সদর উপজেলায় বলে জানা গেছে।

এ ঘটনায় আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীর পারকী বীচ আবাসিক হোটেল থেকে ১৪ নারী-পুরুষ আটক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে মুখোশ পরে জুলাইযোদ্ধা তামিম মির্জার ওপর হামলা