চাটগাঁইয়্যা নওজোয়ানের আইয়ুব বাচ্চুকে স্মরণ

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৬:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত জগতের কিংবদন্তি, লিড গিটারিস্ট ংআইয়ুব বাচ্চুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণসভার আয়োজন করে চাটগাঁইয়া নওজোয়ান। গত শুক্রবার জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জামাল আহমেদ।

​মাহবুবুর রহমান সাগর ও প্রবীর পালের সঞ্চালনায় সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও আমন্ত্রিত অতিথিরা আইয়ুব বাচ্চু এবং প্রয়াত সদস্য সাফাত ইব্রাহিমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা বলেন, আইয়ুব বাচ্চু শুধু একজন সঙ্গীতশিল্পী বা গিটারিস্ট ছিলেন না, তিনি ছিলেন বাংলা ব্যান্ড সঙ্গীতের এক উজ্জ্বল পথপ্রদর্শক। চট্টগ্রাম থেকে উঠে এসে তিনি দেশের সঙ্গীত জগৎকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তাঁর সৃষ্টি ও সুর চিরকাল সঙ্গীতের অনুরাগী ও তরুণ প্রজন্মের হৃদয়ে বেঁচে থাকবে। একই সঙ্গে সংগঠনের প্রয়াত সদস্য সাফাত ইব্রাহিমের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয় এবং সংগঠনে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ​সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্পাইডার ব্যান্ড প্রতিষ্ঠাতা জেকব ডায়াস, মোহাম্মদ আলী, শিল্পী আব্দুর রহিম, ইকবাল, রাদিয়া ইব্রাহিম, আবু তাহের চৌধুরী, এবি রুবেল, রোমেল, এনায়েত হোসাইন পলাশ, লায়ন মো. ইসমাইল, শহিদুল হক চৌধুরী ও আবদুর রাজ্জাক, নাদিরা সুলতানা হেলেন, আফরোজা সুলতানা শিউলী, তাহের মিয়া, লায়ন এম এ মুছা বাবলু, দোস্ত মোহাম্মদ, আশরাফ উদ্দিন মাহমুদ ও মো. ইলিয়াছ ইলু, ওমর আলী রনি, মনজুরুল আলম, আবুল কালাম, সদস্য ইকবাল পিন্টু উসমান গনি লিটন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতানজিন তিশার বিরুদ্ধে মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৬.১২ কোটি টাকা