চাঁদ দেখা যায়নি, রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে

| সোমবার , ১২ অক্টোবর, ২০২৬ at ৯:০২ পূর্বাহ্ণ

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ সোমবার রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার থেকে পবিত্র জমাদিউল আওয়াল মাস গণনা করা শুরু হবে। গতকাল রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। খবর বাংলানিউজের।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান। পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

পূর্ববর্তী নিবন্ধখাইবার পাখতুনখওয়ায় জরুরি অবস্থা
পরবর্তী নিবন্ধকাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ক্লাস ও অভিভাবক সমাবেশ