‘চাঁদ তারার গুঞ্জরণ’

| শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৯:০৬ পূর্বাহ্ণ

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে বিশেষ পর্ব সাজিয়েছে চ্যানেল আইয়ের জনপ্রিয় আড্ডাভিত্তিক অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’। অনুষ্ঠান উপস্থাপনা করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। বিশেষ এই আয়োজনে ব্যক্তিজীবন, প্রেম, অভিনয়জীবনের শুরু, সাফল্যব্যর্থতা এবং ক্যারিয়ারের নানা জানাঅজানা গল্প অকপটে তুলে ধরেছেন শাকিব খান।

প্রাণবন্ত আলাপচারিতায় উঠে এসেছে তার অভিনয়জীবনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতার কথাও। বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো জানেন না, একসময় বড়পর্দায় শাকিব খান ও পূর্ণিমা জুটিও দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ছিল। তারা একসঙ্গে একাধিক ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। সেই স্মৃতিও ফিরে এসেছে অনুষ্ঠানের আড্ডায়। অনুষ্ঠানের শুরুতেই ‘পরাণ যায় জ্বালিয়া রে’ গানের তালে নেচে স্টুডিওতে প্রবেশ করেন শাকিব খান ও পূর্ণিমা।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং সিনিয়রস ক্লাবে প্রেসিডেন্ট’স কাপ স্নুকার পুল, টিটি, দাবা ও ক্যারাম টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধপ্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা