চ‌সিকের ৯ নম্বর ওয়ার্ডের ছয় মন্দিরে অনুদান

| শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২৬ at ৯:০০ অপরাহ্ণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম সি‌টি ক‌র্পো‌রেশ‌নের ৯ নম্বর ওয়ার্ডের ছয়টি মন্দিরে অনুদান দিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জহিরুল হক টুটুল। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় তিনি এসব অনুদান দেন। এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন খুলশী থানা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেন, আকবরশাহ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশ, পাহাড়তলী থানা যুবদলের সদস্য কাউসার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা জাকারিয়া হক ও জাহিদুল হক জাহিদ, অমর কান্তি শীল, সুজিত দাশ, মিলন দাশ ও অনন্ত কুমার শর্মা। এ ছাড়া ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহুতিদের ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করছে চীন?
পরবর্তী নিবন্ধচুয়েটের সদস্যদের ছাড়াই উপাচার্যের সিন্ডিকেট সভা, তিন সিদ্ধান্ত