চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রকৌশলী দম্পতিকে ভিন্ন দুটি সিটি কর্পোরেশনে বদলি করা হয়েছে। তারা হচ্ছেন– তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মদ শাহীন–উল ইসলাম চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা।
গতকাল বৃহস্পতিবার তাদের বদলি করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। শাহীনকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও ফারজানাকে রংপুর সিটি কর্পোরেশনে বদলি করা হয়। বদলি আদেশে বলা হয়, তাদের বর্তমান কর্মস্থল থেকে ২৬ জুলাই অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৭ জুলাই স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবে।












