চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে শিশু আহত

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৫ জুলাই, ২০২৪ at ৮:০৬ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানাধীন ৯ নম্বর ব্রিজ এলাকায় ট্রেন থেকে লাফিয়ে পড়ে এক শিশু আহত হয়েছে। গত শনিবার দিবাগত রাত ১০টার দিকে স্থানীয়রা ১৩–১৪ বছরের ওই শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেছে। তবে তার পরিচয় জানা যায়নি।

জানা গেছে, রাতে স্থানীয় লোকজন তাকে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়তে দেখে ছুটে আসেন। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে, খেলার ছলে ট্রেনে উঠে গিয়েছিল ওই শিশু। ট্রেন চলন্ত অবস্থায় সে লাফ দেয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহিদুল ইসলাম বলেন, শিশুটির নাম–পরিচয় জানা যায়নি। মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় সে কথা বলতে পারছে না। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধফাঁস হওয়া প্রশ্নে নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করতে উকিল নোটিশ