বোয়ালখালীর চরণদ্বীপ দরবার শরীফে শাহসূফী শেখ অছিয়র রহমান আল–ফারুকীর (ক.) ওরশ মাহফিল গত ২৭ আগস্ট অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল মিলাদ মাহফিল, ধর্মীয় আলোচনা ও বিশেষ দোয়া–মোনাজাত। দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী শেখ আবু মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, শেখ মোহাম্মদ সানাউল্লাহ ফারুকী । বক্তারা শাহসূফী শেখ অছিয়র রহমান আল–ফারুকীর (ক.) আধ্যাত্মিক জীবন, সাধনা, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। শেষে দরবারের সাজ্জাদানশীন শেখ আবু মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকী দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।











