চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন দুস্থ ও অসহায় রোগীর জন্য রোগী কল্যাণ সমিতিকে পাঁচটি হুইল চেয়ার প্রদান করেছেন বেলগ্রেভিয়া অ্যান্ড বোয়ার্স হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চমেক রোগীকল্যাণ সমিতির আজীবন সদস্য মো. মোরশেদুল কাদের চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রোগী কল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন, রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা, চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. রুমা ভট্টাচার্য্য, ডা. জুনায়েদ আহমেদ, রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য মোহাম্মদ নুরুদ্দীন ও মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।











