নগরের কে বি ফজলুল কাদের রোড এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সড়ক ও ফুটপাত দখল গড়ে উঠা ৪০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। চসিকের জনসংযোগ বিভাগ জানায়, অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান ও ভ্যানগাড়ি বসিয়ে মালামাল বিক্রি করায় পথচারীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। তাই অভিযান চালিয়ে ৪০টি অবৈধ দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করে চলাচলের পথ সুগম করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









