কক্সবাজার শহরের কলাতলী এলাকায় নবনির্মিত একটি এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে আহতদের দেখতে গতকাল শুক্রবার চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের জন্য দোয়া ও মুনাজাত করেন, এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান নির্দেশনায় আহতদের আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, থানা নায়েবে আমির আব্দুল হান্নান, থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












