চবি প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি ’৮২ ব্যাচের আলোচনা সভা

| রবিবার , ৪ অক্টোবর, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র–ছাত্রী সমিতি ’৮২ ব্যাচের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি এটিএম হামিদুল হক চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের। আরও উপস্থিত ছিলেন মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী নাসের চৌধুরী, সমিতির সাধারণ সম্পাদক নাজমুল আলম জুয়েল, সমিতির সদস্য লায়ন এম সোহেল খান, সহ–সভাপতি গোলাম হোসেন ও আকতার সেলিম, সদস্য আবুল কাশেম চৌধুরী, জামশেদ আহমদ, রতন দাশ, এডভোকেট তরুণ বিশ্বাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউম্মুল আশেকীন মুনাওয়ারা এতিমখানা ও হেফজখানায় চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধসরকারের নির্লজ্জ দলীয়করণ জনগণকে অতিষ্ঠ করে তুলছে