চন্দনাইশে হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

চন্দনাইশে সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের মাঝে কিটস্‌, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার এবং এতিম শিশুদের মাঝে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। গতকাল সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বন্যাদুর্গত ৪০ জন শিশুকে কিটস্‌, ৯০ জন শিশুকে পোশাক এবং ৫ জনকে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ওয়াহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহিদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী। এতিমখানার পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার হোসেন শুভ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘প্রযুক্তি ও ক্ষমতায়, কল্যান ও সমতায় আস্তা আজ সমাজসেবায়’ এ প্রতিপাদ্যকে ধারণ করে জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সমাজসেবা অধিদপ্তর।

পূর্ববর্তী নিবন্ধওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট সেবন, পেকুয়ায় বৃদ্ধার মৃত্যু
পরবর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালীবাসীর পাশে লায়ন্স ইন্টারন্যাশনাল